হোম > সারা দেশ > রংপুর

জামাইয়ের গাড়ি চাপায় শ্বশুরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ।

জামাইয়ের গাড়ি চাপায় শ্বশুরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপির দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এমনটি ঘটেছে। মৃত্যু শ্বশুর এনতাজুল (৬৫) দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার নামাজের আগে জামাতা আবু তাহের ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনমালিন্য হয়। এক পর্যায়ে জামাতা আবু তাহের তার শ্বশুরের বাড়ির উঠান হতে নিজেই গাড়ি চালিয়ে রাগ হয়ে চলে যাচ্ছিল। এসময় গাড়িটির সামনে শ্বশুর এনতাজুল দাঁড়ালে জামাতা শ্বশুরকে গাড়ি চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই শ্বশুর এনাজুলের মৃত্যু হয়। লাশ বাড়ির সামনে মসজিদে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে। জামাতা আবু তাহের কয়েকদিন আগে গাড়িটি কিনেছে।

ওসি তদন্ত আব্দুল কুদ্দুস জানান, গাড়ির চাপায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি