হোম > সারা দেশ > রংপুর

নানা অনিয়মের অভিযোগে দুই পরিবেশ কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে অর্থের বিনিময়ে জনবসতিপূর্ণ এলাকায় ভারি শিল্প কারখানার (ফ্লাওয়ার মিল) ছাড়পত্র দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে পরিবেশের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ডিসি বরাবর স্মারক লিপি দেন তারা।

অবৈধ সুফিয়া অটো ফ্লাওয়ার মিল মাসোহারা নিয়ে চালানো ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম এবং রংপুর বিভাগীয় কর্মকর্তা নুর আলমের অনিয়ম ও অসদাচরণের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভেলাকোপা ও কেচাপাড়া গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে অংশ নেওয়া হারুন অর রশিদ বলেন, আমরা একাধিকবার মিলটি নিয়ে সরকারি নানা দপ্তরে অভিযোগ দিয়েছি কিন্তু এটির কোন সুরাহা হয়নি। এই কারখানার বিকট শব্দের কারণে বাড়িতে থাকতে চরম কষ্ট হচ্ছে। কারখানা যখন চলে তখন বাড়িঘর সব কাঁপে। শব্দে আমরা একজন আরেকজনের কোন কথা শুনতে পাই না। কারখানার বর্জ্য পানি ফেলা হচ্ছে ফসলি জমিতে। যার কারণে ফসলের ক্ষতি হচ্ছে।

রাশিদুল ইসলাম বলেন, এই সরু রাস্তা দিয়ে প্রতিনিয়ত ভারি ট্রাক চলাচল করছে। এতে সড়কের ক্ষতি হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা।

পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের অনৈতিক সুবিধা নিয়ে আবাসিক এলাকায় অবিলম্বে অবৈধ ‘সুফিয়া অটো ফ্লাওয়ার’ বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন এলাকাবাসী।

উল্লেখ্য, আবাসিক এলাকায় নবায়ন স্থগিত হওয়া সুফিয়া অটো ফ্লাওয়ার মিল পরিদর্শনে এসে মিল কর্তৃপক্ষের সাথে গত ৩ ডিসেম্বর ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এলাকাবাসীর কোন প্রকার মতামত না শুনে যাওয়ার প্রাক্কালে স্থানীয়দের তোপের মুখে পড়ে পরিবেশ অধিদপ্তরের দুই কর্মকর্তা। এতে ওই কর্মকর্তারা ক্ষমতার দাপট দেখিয়ে মিল বন্ধ করবে না মর্মে এলাকাবাসীকে হুমকি দেয়।

অভিযোগের বিষয় জানতে চাইলে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘সব মিথ্যা অভিযোগ। স্যার রংপুর থেকে এসেছেন তাই আমরা কারখানাটি পরিদর্শনে গিয়েছিলাম।’

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১