হোম > সারা দেশ > রংপুর

বাহুবলে জামায়াত রোকনের খুনিকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের রুকন, মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিনারা খাতুনের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি চলছে।

আজ সকাল ১০টায় উপজেলার মিরপুর চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচিতে পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছাড়াও মিরপুর ইসলামি অ্যাকাডেমি, সানশাইন হাইস্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল ব্লু বার্ড স্কুল, মিরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ও মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও বাহুবল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী মিনারা খাতুনকে (৩৫) নিজ ঘরে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। মিনারা খাতুন মহিলা জামায়াতের রুকন ছিলেন।

নিহতের এক মেয়ে সুমাইয়া জান্নাত মুনতাহা মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। সাফওয়ান আজিম উসমান নামে ৭ মাসের এক পুত্রসন্তান রয়েছে তার।

স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক ২১ ফেব্রুয়ারি রাত ৭টায় বাড়ি ফিরে মিনারা খাতুনকে খাটের ওপর পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।

প্রসঙ্গত, উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে আবদুল আহাদের নির্মাণাধীন বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

নীলফামারীতে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের সদস্য গ্রেপ্তার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ২ দিন পর পুনরায় উৎপাদনে ফিরেছে

অধিকার আদায়ে জনগণ রাস্তায় নামলে ফল ভালো হবে না

রংপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৪০ একর ধানক্ষেত নষ্ট

শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

প্রেমিকার পর প্রেমিকের মৃত্যু

বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার

তেল সংকটে মোটরসাইকেল চালকদের মহাসড়ক অবরোধ

ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড়

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল