হোম > সারা দেশ > রংপুর

জয়পুরহাটে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৭

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাট সরকারি কলেজ শাখা (জসক) ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) ও পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। তারা সকলেই জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের জানান, ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের একটি পক্ষ আজ সকাল থেকে কলেজে অবস্থান নিয়েছে এবং ধর্মঘট পালন করছে। তারা কাউকে কাউন্সিল করতে প্রবেশ করতে দেবে না বলে জানিয়ে লাঠি-সোঁটা নিয়ে আসেন।

অন্যদিকে বিকেল সাড়ে ৪টার দিকে আরেক পক্ষ কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে কলেজ ফটকে দিকে যায়। এসময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এতে কাউন্সিলকে ঘিরে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় বিকেল ৩টায় কাউন্সিল করতে পারেনি কেন্দ্রীয় নেতারা।

এরই এক পর্যায়ে বিকেল সারে ৪ টায় ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় একজন পুলিশসহ ছাত্রদলের উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নেতাকর্মীদের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল