হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী রোজা

জেলা প্রতিনিধি, নীলফামারী

ছবি: আমার দেশ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর নীলফামারী জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও কবিতা আবৃত্তিতে ১ম নির্বাচিত হয়েছে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাবিহা মাহ্জাবিন রোজা।

সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের সার্বিক মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) এ সম্মাননা ঘোষণা করে।

রোজা জলঢাকা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে জেলায় অংশ নিয়েছিল। ফাবিহা মাহ্জাবিন রোজা উপজেলা পর্যায়ে ১০ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা ক্যাটাগরিতেও উপজেলায় প্রথম হয়েছে। এবং উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

বিগত বছরগুলোতে রোজা একাধিকবার উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ১ম হয়েছিল। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রেখে চলেছে।

ফাবিহা মাহ্জাবিন রোজা, দৈনিক আমার দেশ পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি ফয়সাল মুরাদ ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রেকেয়া আখতারের মেয়ে ।

স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও রোজা তার মেধা, নেতৃত্বগুণ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি