হোম > সারা দেশ > রংপুর

ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য সম্প্রতি সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। স্থাপিত সেই সিসি ক্যামেরা ভোটের দু’দিন আগেই নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জ উপজেলার ১টি ভোট কেন্দ্র হতে চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে শিক্ষকদের নজরে পড়ে বিষয়টি।

স্থানীয়রা জানায়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য কয়েকদিন আগে নয়ানখাল স্কুল এন্ড কলেজে সিসি ক্যামেরা স্থাপন করে প্রশাসন। গত সোমবার প্রতিষ্ঠানটি ছুটির পর শিক্ষকরা চলে যায়। পরেরদিন মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানে এসে দেখতে পায় স্থাপিত সিসি ক্যামেরা চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার রাতকে বা কারা এটি চুরি করে নিয়ে গেছে।

নয়ানখাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমানের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান জানান, সিসি ক্যামেরা চুরির ঘটনা শুনেছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করছি। অধ্যক্ষকে ফোন দিয়ে তাকে পাওয়া যাচ্ছে না।

কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি শুনেনি। তবে সিসি ক্যামেরা চুরি গেলে তা খতিয়ে দেখা হবে। কেন ও কারা চুরি করেছে তা উদঘাটনের চেষ্টা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া বিষয়টি স্বীকার করে আমার দেশকে জানান, বিষয়টি শুনেছি। চুরির ঘটনা উদঘাটনের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

এক মাস ২২ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

দেবীগঞ্জে শিশুধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

আবার পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

রাজিবপুরে পাটের আবাদে ধস

ধেয়ে আসছে ভারতীয় ঢল নিম্নাঞ্চল প্লাবিত

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ