হোম > সারা দেশ > রংপুর

মডেল মসজিদ নির্মাণ: ১৮ মাসের কাজ শেষ হয়নি ৬ বছরেও

নির্মাণকাজ মাঝপথে বন্ধ

মিজানুর রহমান রাঙ্গা, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটায় উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় ছয় বছর আগে। গত ছয় মাস ধরে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। তিন দফা সময় বাড়ানোর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি।

গাইবান্ধা জেলা গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ জুলাই সাঘাটা উপজেলার সদর বোনারপাড়া এলাকার সেটেলমেন্ট অফিস সড়কে সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে তিনতলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে নির্মাণ শেষ করার কথা থাকলেও কাজ শেষ হয়নি।

১২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেরিনা কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন ও মেসার্স রাজু এন্টারপ্রাইজ। নির্ধারিত সময় শেষ হলেও কাজ অসম্পূর্ণ থাকায় প্রথমে সময় বাড়ানো হয় ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে আবারও সময় বাড়িয়ে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে বর্তমানে ছয় মাসেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রয়েছে।

স্থানীয় মুসল্লিরা জানান, দেশের অন্য উপজেলাগুলোর মডেল মসজিদগুলোতে ইতোমধ্যে নামাজ আদায় শুরু হলেও সাঘাটার মসজিদটি এখনো অসম্পূর্ণ পড়ে আছে। তারা অভিযোগ করেন, ‘অজ্ঞাত কারণে কাজ বন্ধ রেখে আমাদের এলাকার উন্নয়ন থমকে দেয়া হয়েছে।’

ইসলামিক ফাউন্ডেশনের সাঘাটা উপজেলা ফিল্ড সুপারভাইজার আবুল বাশার মো. শফিকুর রহমান বলেন, ‘ঠিকাদারকে বারবার অনুরোধ জানানো হলেও কাজ শুরু করছে না। বারবার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।’

গাইবান্ধা জেলা গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শামিউল ইসলাম জানান, ‘আমরা ঠিকাদার প্রতিষ্ঠানকে অফিসিয়ালি একাধিকবার চিঠি দিয়ে কাজ ত্বরান্বিত করার অনুরোধ করেছি। কিন্তু তারা এখনো সাড়া দেয়নি।’

গণপূর্ত অধিদপ্তরের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, ‘দু’একজন শ্রমিক দিয়ে মাঝে মাঝে কাজ চালানোর চেষ্টা করা হয়, তবে গতি নেই। এ বিষয়ে শিগগিরই অফিসিয়ালি সিদ্ধান্ত নেয়া হবে।’

জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এএইচএম শাহরিয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অফিসে পাওয়া যায়নি। তার সরকারি নম্বরে কল দিলেও বন্ধ পাওয়া যায়।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন