হোম > সারা দেশ > রংপুর

সেতাবগঞ্জ চিনিকল বন্ধের পাঁচ বছর: ‘কালো দিবস’ পালন

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকল বন্ধের পাঁচ বছর পূর্তিকে ‘কালো দিবস’ হিসেবে পালন ও বন্ধ চিনিকল পুনরায় চালুর দাবিতে দিনাজপুরের সেতাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকল বন্ধের পাঁচ বছর পূর্তিকে ‘কালো দিবস’ হিসেবে পালন ও বন্ধ চিনিকল পুনরায় চালুর দাবিতে দিনাজপুরের সেতাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে ‘সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজার (বাপন) সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সোহাগ হোসেন, রাজু আহমেদ, শহিদুল ইসলাম, ফাহাদ চৌধুরী, নাজমুল হোসেন, জামায়াত নেতা কাজী নুরে আলম, এম. ওয়ালীফ্লাড প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্যে তৎকালীন সরকার হঠাৎ করেই রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি সচল চিনিকল বন্ধ করে দেয়। এর ফলে হাজারো আখচাষী, শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী পরিবার কর্মহীন হয়ে পড়েন এবং দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল পুনরায় চালুর সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন করা হলেও এখনো অর্থ ছাড় হয়নি।

মানববন্ধনে কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবীসহ দল-মত-নির্বিশেষে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

বক্তারা স্মরণ করিয়ে দেন— ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন সরকার শিল্প বিরোধী নীতির অংশ হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি সচল চিনিকল একযোগে বন্ধ ঘোষণা করে, যা দেশের শিল্পখাতের জন্য বড় ক্ষতি ডেকে আনে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু