হোম > সারা দেশ > রংপুর

বিএনপি প্রার্থী ব্যারিস্টার জমিরের নির্বাচনি ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনি প্রচার ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ও তেঁতুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনি এজেন্ট নওফল জমির।

এর আগে পঞ্চগড় সদর থানায় সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু ও তেঁতুলিয়া মডেল থানায় বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাশেদ আলী সরকার পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন৷

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চগড় সদর থানাধীন ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমীয়া কেরাতুল কোরআন মাদরাসার সামনে পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনি ব্যানারে শনিবার দিবারাতে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করেন। অন্যদিকে, একই রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তেপথী মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যানারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত বলে দাবি করেন। এদিকে দুটি ঘটনায় রোববার পৃথকভাবে পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন বিএনপির দুই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাগল বাঁচাতে আটোরিকশা উল্টে আহত ৬ এসএসসি পরীক্ষার্থী

দাম কম, আলু ফেলে দিচ্ছেন গঙ্গাচড়ার কৃষক

চাঁদাবাজির অভিযোগে দিনাজপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

পাঁচ বছরে দুই কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

বদরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সংকটকে ইস্যু করতে চাই না: গোলাম পরওয়ার

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা: শিল্পমন্ত্রী

গণভোটের রায় ও উন্নয়নে বৈষম্য করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

টিআরের টাকা আত্মসাৎ, ১৬ প্রকল্প নিজের কবজায়

সময় বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা