হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় সীমান্তে ঘাস কাটতে গেলে এক বাংলাদেশি যুবককে অপহরণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক ব্যক্তির নাম মো. আজিজুর (২২)। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মরতুজা।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ধর্মগড় বিওপির এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের ৪ বাংলাদেশি সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ৪ জনকে আটকানোর চেষ্টা করে। তিনজন বাংলাদেশি নাগরিক দ্রুত পালাতে সক্ষম হলেও আজিজুরকে অপহরণ করে বিএসএফ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, পতাকা বৈঠকের এর জন্য পত্র পাঠানো হয়েছে।

এমএস

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত