হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ৩৭ লাখ টাকাসহ আটক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় ঠিকাদারের কাছ থেকে নেয়া কমিশনের টাকা বহনকালে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে ৩৭ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তার গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে নিজ বাড়িতে টাকা নেয়ার পথে তিনি পুলিশের হাতে ধরা পড়েন।

নাটোর জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, নিয়মিত তল্লাশির সময় ছাবিউল ইসলামের গাড়ি থামিয়ে চেক করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় ৩৭ লাখ টাকা।

তিনি এসব টাকার বৈধ উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ঠিকাদারদের কাছ থেকে কমিশন বাবদ এই টাকা সংগ্রহ করেছিলেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ