হোম > সারা দেশ > রংপুর

ওসমান হাদির মৃত্যুতে পাটগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ওসমান হাদী মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়া মাত্রই পাটগ্রাম শহরে চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মিরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় চৌরঙ্গী মোড় এসে সমাবেশ করে।

পৌর জামায়াতের আমির সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির আতাউর রহমান, উপজেলা শিবিরের সভাপতি খোরশেদ আলম সহ জামায়াতের সহ সকল নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তফসিল হওয়ার সাথে সাথে একটি চক্র গোষ্টির মাথা খারাপ হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতায় যেতে পারবেনা। হাদি চাঁদাবাজদের বিরুদ্ধে সাহসী কন্ঠস্বর। হাদির উপর হামলাকারী ও খুনিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

রংপুরে অটিস্টিক শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

অসহায় গৃহবধূর বাড়ি উচ্ছেদ করে দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জ্বালানি তেলের সংকট, বোতল নিয়ে পাম্পের সামনে লাইন

সময় বাড়িয়েও শেষ হয়নি দুধকুমার নদের ওপর সেতুর কাজ

পীরগাছায় বিদ্যুৎ কর্মীকে মারধর, ৩ দিনেও মামলা নেয়নি পুলিশ

নীলফামারীতে কালবৈশাখীর তাণ্ডব, ২ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত

কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহের তার চুরি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রংপুরে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নবাবগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

ভিক্ষুক পুনর্বাসনে ইউএনওর উদ্যোগে দোকানঘর ও পুঁজি প্রদান