হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্বাচনপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টরা সিসি ক্যামেরা চুরির বিষয়টি জানতে পারেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সোমবার বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন সকালে বিদ্যালয়ে এসে তারা দেখতে পান, ভবনের সামনের অংশে স্থাপিত একটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।

নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, গতকাল বিদ্যালয় ছুটি হওয়ার পর নিয়ম অনুযায়ী বন্ধ করে সবাই চলে যাই। আজ সকালে এসে দেখি সামনের দিকে স্থাপন করা একটি সিসি ক্যামেরা নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নির্বাচনের আগে এমন ঘটনায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল