হোম > সারা দেশ > রংপুর

ফার্মেসির আড়ালে মাদক বেচাকেনা, কারবারি সেলসম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে ফার্মেসির আরালে মাদক বেচাকেনা করায় পেয়ারুল ইসলাম (২৩) নামে ফার্মেসির সেলসম্যান গ্রেপ্তার। মাদক কারবারিকে বৃহস্পতিবার পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি পেয়ারুল ইসলাম উপজেলার দক্ষিণ রাজিব মন্ডলটারী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে বাজার এলাকার একটি ঔষুধ ফার্মেসিতে সেলসম্যান হিসেবে চাকুরি করছেন।

নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাকিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে ফার্মেসির পার্শ্ববর্তী স্থান হতে মাদক কারবারি পেয়ারুল কে আটক করা হয়।

এসময় তার শরীর তল্লাশি করে নেশাজাত দ্রব্য ২ শত পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে ফার্মেসিতে সেলসম্যান হিসেবে আছে। পরে তাকে মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান আমার দেশকে জানান, মাদক কারবারি পেয়ারুলকে বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের আড্ডা, আটক ৩

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার