হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে এসিল্যান্ড না থাকায় লক্ষাধিক সেবাপ্রার্থীর ভোগান্তি

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় তিনমাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে ভূমি সেবা প্রার্থীদের। এছাড়াও এই কারণে নামজারি ও ভূমি সেবা কার্যক্রম বন্ধ থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এসিল্যান্ড পদটি শূন্য আছে। এরআগে কর্মরত এসিল্যান্ড খালিদ বিন মনসুর অন্যত্র বদলি হওয়ায় উপজেলার লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ভূমি সেবা ও নামজারি কার্যক্রম বন্ধ থাকায় সরকার রাজস্বও হারাচ্ছে।

এরআগে পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করে আসছে।

আব্দুল মাবুদ শাহ ও নুর ইসলাম উওর শালন্দার শাহাপাড় গ্রামের প্রবীণ ও স্থানীয় ব্যক্তি বলেন, একমাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। এসিল্যান্ড না থাকায় এসব সেবা পেতে বিলম্ব হচ্ছে।

পার্বতীপুর উপজেলার কয়েকজন দলিল লেখক জানান, উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড না থাকায় বিভিন্ন সেবা পেতে তাদের বেগ পেতে হচ্ছে। জমি কেনাবেচা নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এসিল্যান্ড না থাকায় এসব কাজ অনেক সময় আটকে থাকে।

এ বিষয়ে চন্ডিপুরে ইউনিয়ন ভূমি সহকারী প্রেম চরণ বলেন, কয়েকমাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও খাজনা খারিজের কাজে একটু সময় লাগছে। এতে সেবাগ্রহীতাদের ঠিকমতো সেবা পেতে কিছুটা দেরি হয়। এসিল্যান্ড থাকলে আমাদের কাজ করাটা সহজতর হয়।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, নামজারি আবেদন অনেকগুলো জমা হয়েছে আশা করি ঈদের ছুটিতে কাজ করে কমিয়ে আনার চেষ্টা করছি।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত