হোম > সারা দেশ > রংপুর

রংপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরে মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার কার্যালয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় পীরগঞ্জ থানা পুলিশ আভিযান চালিয়ে রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকা থেকে মোকলেছুর রহমান (৪৫) কে আটক করে।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ১০টি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০ পিস করে মোট ১,০০০ (এক হাজার) পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এবিষয়ে রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এমই

বীরগঞ্জে শালবন থেকে যুবকের লাশ উদ্ধার

মাদক ও ক্যাসিনোমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: মন্ত্রী দুলু

বরাদ্দের টাকা কোথায় খরচ হলো, জানালেন আখতার হোসেন

রংপুরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু

বরের হাত ধোয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, কনেকে মারধর

দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দুই হাত নেই, তবু উচ্চশিক্ষা শেষের পথে সাকিবের

উত্তরাঞ্চলে সম্প্রীতির আবহে ঈদ, শুভেন্দুর বক্তব্যে ক্ষুব্ধ হিন্দুসমাজ

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী: এটিএম আজহার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ