হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় এ লাশ উদ্ধার করা হয়।

উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজারের কাছে আলু ক্ষেতে নরম মাটি দেখতে পায় এলাকার লোকজন। পরে সন্দেহ হলে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

এরপর সেখানে থানা পুলিশ গেলে সেই আলু ক্ষেতের নরম জায়গাটি খুঁড়ে লাশ দেখতে পায়। সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।

এর আগে বুধবার আলু ক্ষেতের পাশে তামাক ক্ষেতে রক্ত ও স্যান্ডেল দেখতে পায় এলাকার লোকজন। বিষয়টি জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা নিশ্চিত করেছিলেন পায়ের স্যান্ডেলগুলো নিখোঁজ ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের। অনেক খোঁজাখুঁজির পরেও লাশটি পাওয়া যায়নি ওই দিন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান তিনি। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। নিখোঁজ মনজুরুল ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবার নিশিত করেছে ওই লাশটি মনজুরুলের। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ