ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুর মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। রোববার সকালে নগরীর জাহাজ কোম্পানির মোড়ে সংগঠনের সভাপতি শাহনেয়াজের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের জিল্লুর মুনসি বলেন, আগের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এস আলম গ্রুপকে দিয়ে প্রায় ৪০০ কোটি কাটা সরিয়ে দিয়ে ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছে।
এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধ করতে হবে এবং প্রতিষ্ঠানকে দলীয়করণ করা যাবে না। ব্যাংক লুটেরার অভিযোগে আলোচিত এস আলম ও তাদের সহযোগীদের পুনর্বাসন বন্ধ করতে হবে এবং অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে। বক্তারা সাবেক এমডি ওমর ফারুক খান কে পুনর্বহালের আহ্বান জানান এবং এমডি কামাল উদ্দিন জসিমকে দ্রুত বহিষ্কারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক একটি নির্দিষ্ট নিয়মের মধ্যেই পরিচালিত হচ্ছিলো। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এস আলম গ্রুপ এই ব্যাংকটাকে দখল করে। সম্পূর্ণ অদক্ষ, সার্টিফিকেট-বিহীন ৫ হাজার লোককে নিয়োগ দিয়েছিল যার কারণে এই ইসলামী ব্যাংকটি ক্ষতিগ্রস্তর মধ্যে চলছিল। ৫ আগস্ট অভ্যুত্থানের পর এই ব্যাংকটি ঘুরে দাঁড়িয়েছিল। বাংলাদেশ ব্যাংকের ষড়যন্ত্রে এই ব্যাংকটি আবারও ষড়যন্ত্রে শিকারে পড়েছে।
কর্মসূচিতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় এবং এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কারের দাবি তোলা হয়।
এ সময় বক্তব্য দেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের হাছিনুর রহমান, হাবিবুর রহমান ও মোসাদ্দেকুলসহ ফোরামের নেতৃবৃন্দ।