হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট- ৩ আসনে অ্যাডভোকেট আবু তাহেরকে জামায়াত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি জেলা জামায়াতের আমির। এর আগে এ আসনে প্রভাষক হারুনুর রশিদকে মনোনীত করা হয়েছিল। তার নাম পরিবর্তন করে আবু তাহেরকে মনোনীত করলো জামায়াত।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও সদর-৩ আসনের পরিচালক শাহ আলম।

তিনি জানান, দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী লালমনিরহাট- ৩ আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালীম। অ্যাডভোকেট আবু তাহেরকে লালমনিরহাট- ৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।

হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এটাই নতুন বাংলাদেশের দাবি

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ২

পানি পাচ্ছেন না গঙ্গাচড়ার কৃষক

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, নারীদের ক্ষমতায়ন

জালিয়াতি করে ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন ব্যাংক কর্মকর্তা

বাজারে সড়কবাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু