হোম > সারা দেশ > রংপুর

বিএনপি নেতাদের বালু উত্তোলনের প্রতিবাদে বদরগঞ্জে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)

ছবি: আমার দেশ

সোমবার ২ মার্চ সকাল ১১টা বদরগঞ্জ উপজেলার নাগেরহাট বন্দর এলাকায় এলাকাবাসীর

ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আপামর জনতা। মানববন্ধনে ব্যানার হাতে নিয়ে শিশুরাও বালু উত্তোলন বন্ধের প্রতিবাদ জানায়। মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেন মানববন্ধনে গ্রহণকারী লোহারীপাড়া ইউনিয়নের রিমন নামের যুবক।

‘নদী বাঁচাও সেতু বাঁচাও ফসলি জমি বাঁচাও’ কমিটির সদস্যসচিব বাবুল ইসলাম অভিযোগ করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা বরাবরের স্মারক লিপি দিতে তার অফিসে গেলে তিনি স্মারকলিপি গ্রহণ করেননি।

গত বছরের ১১ই ডিসেম্বর বিকেল তিনটায় নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে দুই ইউনিয়নের নারী-পুরুষ মানববন্ধন পালন করে। বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা আমার দেশকে বলেন, ‘আমরা প্রতিদিনই অবৈধ বালুর পয়েন্টগুলোতে অভিযান পরিচালনা করে জেলজরিমানা করছি।’

কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট এলাকার সজিব মিয়া নদী থেকে বালু তোলা বন্ধ করা না হলে যমুনেশ্বরী সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার আল্টিমেটাম দিয়েছেন।

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না