হোম > সারা দেশ > রংপুর

রংপুরেও শিবিরের হেল্প ডেস্কে হামলা, আটক ২

রংপুর অফিস

রংপুর নগরীর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখার জন্য শিবিরের তৈরি হেল্প ডেস্কে হামলা চালিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার সকালে রংপুর মহানগরের চিড়িয়াখানার সামনে এ হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ঐ এলাকার রিয়াজুল ও সোহেল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর পূর্বে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা চালিয়ে শিক্ষার্থীদের রাখা বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় সেগুলো উদ্ধার করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের জন্য তৈরি হেল্প ডেস্কে হামলার বিষয়ে রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহামুদুল হাসান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সুবিধার্থে রংপুরের যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে, সেসব স্থানে আমরা বিনামূল্যে হেল্প ডেস্ক স্থাপন করেছি। কিছু ব্যবসায়ীও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক তৈরি করেন। কিন্তু আমাদের হেল্প ডেস্কের কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। সেজন্য হঠাৎ অতর্কিতভাবে ১৫-২০ জন ছেলে সন্ত্রাসী স্টাইলে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তারা স্থানীয় সাইকেল গ্যারেজের লোকজন। সুষ্ঠু তদন্ত ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান শিবিরের হেল্প ডেস্কে ব্যবসায়ীদের হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রশিবির কর্মীদের ওপর হেল্প ডেস্ক তৈরি করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী হামলা চালান। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। এরই মধ্যে জড়িতদের দু’জনকে আটক করা হয়েছে।’

এমএস

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত