হোম > সারা দেশ > রংপুর

দহগ্রাম সীমান্ত এলাকায় আতঙ্কে দিন কাটছে বাংলাদেশিদের

হাসান উল আজিজ, দহগ্রাম সীমান্ত থেকে ফিরে

দেশের বহুল আলোচিত সাবেক ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতার সীমান্ত এলাকার পরিবারগুলোর দিন কাটছে আতঙ্কে। শূন্যরেখায় প্রায় দুই কিলোমিটার কাটাতারের বেড়া নির্মাণের সপ্তাহ পার না হতেই বিএসএফ আবার ঝুলিয়েছে মদের বোতল। এ ঘটনায় সীমান্তবর্তী জনমনে আতঙ্কের ঢেউ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে জমিতে চাষাবাদে নামতে ভয় পাচ্ছেন কৃষকরাও।

দহগ্রাম-আঙ্গরপোতা সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম-আঙ্গরপোতায় ভারতের নজর পড়েছে। বাংলাদেশের এ ভুখন্ড দখল করতে চায় ভারত। শেখ হাসিনার পতনের পর সীমান্তে ভারতের নির্যাতন বেড়েছে। বিএসএফ রাজনৈতিক টর্চার করছে আমাদের।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী বলেন, সীমান্তে আন্তর্জাতিক আইন লংঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের পর মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ। কিছু কিছু স্থানে ওপারে বিএসএফ বাঙ্কার নির্মাণ করেছে। বিজিবিও বাংলাদেশের সীমান্তে টহল বৃদ্ধি করেছে।

শ্রীরামপুর ইউনিয়নের ভিতরবাড়ী সীমান্ত এলাকার আছিয়া বেগম (৪০) বলেন, আতঙ্কে থাকি। বিভিন্ন এলাকা থেকে চোরাচালানি ব্যক্তিরা এসে সীমান্তে যায়, অপরাধ করে। এতে বিএসএফ আমাদের ঘরের পাশে ও আঙিনায় আসে। বিভিন্ন ভাষায় গালাগালি করে চলে যায়। অনেক সময় সীমান্তের জমিতে কাজ করি ওই সময়ও বিএসএফ লাঠি এবং বন্ধুক দেখিয়ে কথা বলে এসবে আমাদের খুব ভয় হয়।

দহগ্রাম সরকারপাড়া এলাকার মশিউর রহমান এবং ইদ্রিস আলী বলেন, আমরা মাঠে কৃষিকাজ করি। বিএসএফ টহল জোরদার করেছে। এখন আবার নতুন মদের বোতল ঝুলিয়েছে। আমাদের একটাই দাবি বিজিবি ক্যাম্প স্থাপন ও টহল বাড়ানো হলে আমাদের আতঙ্ক কিছুটা হলেও কমে আসবে।

রংপুর ৫১ বিজিবির সহকারী পরিচালক (এডি) ওমর খসরু আমার দেশকে বলেন, সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে, বিজিবি টহল জোরদার করা হয়েছে।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান