হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ডক্টর এনামুল হক

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও কামিল হাদীস বিভাগের প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক এবার দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে বিশেষ গুরুত্বসহ পাঠদানের জন্য এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন’২০২৬ উপলক্ষে তাকে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ইতিপূর্বে ২০০৪ ও ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ত্রৈমাসিক গবেষণা পত্রিকা, মাসিক জনপ্রিয় জার্নাল প্রেরণা, গবেষণা জার্নাল ছাত্র সংবাদ, গবেষণা ম্যাগাজিন দ্বিমাসিক মাদরাসা, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার সীরাতুন্নবী ম্যাগাজিন ও সাপ্তাহিক সোনার বাংলা সীরাতুন্নবী ম্যাগাজিনে তার শতাধিক গবেষণা প্রবন্ধ ও সমসাময়িক কলাম প্রকাশিত হয়েছে এবং তার একটি গবেষণা গ্রন্থ ২০২৬ সালের ২১ শে বই মেলায় প্রকাশের প্রস্তুতি চলছে। তার এই সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান