হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে কুয়াশায় যান চলাচল ব্যাহত, বিঘ্ন ফ্লাইট শিডিউল

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের প্রবেশদ্বার সৈয়দপুর। দৃষ্টিসীমা কমে আসায় সব ধরনের যানবাহন চলাচল করছে ধীরগতিতে। ট্রেন ও দূরপাল্লার কোচগুলো দুই থেকে তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌঁছে। দুপুর পর্যন্ত বন্ধ থাকছে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। তীব্র শীতে কাবু হয়ে পড়েছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসন ইতোমধ্যে শীতবস্ত্রের চাহিদা পাঠিয়েছে মন্ত্রণালয়ে। শীতবস্ত্রের অভাবে বেশি কষ্টে আছেন ছিন্নমূল মানুষ।

সৈয়দপুর স্টেশন সূত্র জানায়, চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে সারা দেশে রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে। আন্তনগর ও মেইল ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে। ফলে ট্রেনগুলো এক থেকে দুই ঘণ্টা বিলম্বে সৈয়দপুরে আসছে। এ কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

সৈয়দপুর শহরে দূরপাল্লার হানিফ পরিবহনের কোচ কাউন্টার এজেন্ট এনামুল জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো কমপক্ষে দুই ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছে। এতে নারী ও শিশু যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর এলাকা। ফলে কয়েকদিন থেকে সকালের ফ্লাইটগুলো দেরিতে ওঠানামা করছে। সকালের ঘন কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে।

এদিকে তীব্র শীতের কারণে নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের ভোগান্তি বেড়েছে। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী বলেন, ৩ হাজার ২০০ পিস কম্বল বিতরণ করেছি। ১০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে। বিত্তবানদের শীতার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

/এফ/

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২