হোম > সারা দেশ > রংপুর

বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে ধরে আনেন গ্রামবাসী

জেলা প্রতিনিধি, মেহেরপুর

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর ফিরে আসছেন বাংলাদেশি কৃষক। ছবি: আমার দেশ

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে আটক করে স্থানীয় গ্রামবাসী।

পরে মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কৃষককে ছেড়ে দেওয়ার পর ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়া হয়। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।

আব্দুল মান্নান ইছাখালী মসজিদ পাড়ার মৃত নূর বক্সের ছেলে।

স্থানীয় গ্রামবাসীর হাতে আটক ভারতীয় দুই কৃষক। ছবি: আমার দেশ

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন। সকালে ভারতীয় নাগরিকদের মালিকাধীন লীজ নেওয়া জমির মরিচ ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে একপর্যায়ে সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন-সচিন কর্মকার ও নারায়ণ দেব। পরে বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে ইছাখালী সীমান্তে আটক বাংলাদেশি নাগরিককে ছেড়ে দেওয়া হয়। পরে দুই ভারতীয় নাগরিককেও ছেড়ে দেয় বিজিবি ।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেয় বর্ডার গার্ড বাংলাদেশের ইছাখালি বিওপির ক্যাম্প কমান্ডার সুবাদার আবু হানিফ। অন্যদিকে বিএসএফ এর পক্ষে নব চন্দ্রপুর বিওপির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার ছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

এমই

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল