হোম > সারা দেশ > রংপুর

ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামানের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

চেয়ারম্যান নুরুজ্জামান জামান জানান, দুপুরের দিকে ৮-৯টি মোটরসাইকেলে মুখোশ ও হেলমেট পরা একদল লোক পরিষদ চত্বরে এসে তার কক্ষে প্রবেশ করে অতর্কিতভাবে মারধর শুরু করে। তিনি বলেন, তাদের মধ্যে দুইজনকে আমি চিনতে পেরেছি। তবে বাকিদের মুখ ঢাকা থাকায় শনাক্ত করা যায়নি।

হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আব্দুল হাই বলেন, আমি এবং চেয়ারম্যান সাহেব পাশাপাশি চেয়ারে বসেছিলাম। হঠাৎ কিছু হেলমেট পরা ও মুখোশধারী লোক ঘরে ঢুকে চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তার টেবিলে থাকা মোবাইল ফোন দিয়ে চেয়ারম্যানের দিকে ছুঁড়ে মারে। চেয়ারম্যান মাথা নিচু করলে মোবাইলটি অন্যদিকে পড়ে যায়।

তিনি আরও বলেন, এরপর হামলাকারীরা বলেন, আপনি একাই রাজত্ব করতে চান! আমাদের কে ২০ লাখ টাকা দিতে হবে।

চেয়ারম্যান নুরুজ্জামান (জামান) ধারণা করছেন, পূর্ব বিরোধ বা রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ