হোম > সারা দেশ > রংপুর

তিস্তামুখঘাট-বাহাদুরাবাদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘায় তিস্তামুখঘাট-বাহাদুরাবাদে রেলসেতু নির্মাণ ও পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার রেলগেটে হাসান মেহেদী বিদ্যুৎ’র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাছুদুর রহমান প্রধান মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ্ আলম, রওশন হাবীব রোজ, অধ্যক্ষ নওয়াব আলী প্রধান সাজু, আবুল কালাম আজাদ, আজাদুল ইসলাম ও সোহরাব আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, তিস্তামুখঘাট—বাহাদুরাবাদ সংযোগ স্থাপিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ হবে। বাড়বে বাণিজ্যিক কার্যক্রম ও কর্মসংস্থানের সুযোগ। একই সঙ্গে বোনারপাড়া—তিস্তামুখঘাট রেলপথ চালু হলে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। ফলে এ অঞ্চলের অর্থনীতি গতিশীল হবে।

জেডএম

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা