হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের

ডিএনএ রিপোর্টের অপেক্ষা

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

ছবি: আমার দেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় উদ্ধার হওয়া অজ্ঞাত পচাগলা লাশের মানবকঙ্কালটি শহির উদ্দিনের (৭৩) বলে দাবি করেছে তার পরিবার। তবে পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।

গত শুক্রবার ওই এলাকার ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতসংলগ্ন ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা খোঁজ নিতে গিয়ে একটি মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় দেখতে পান। পরে তারা বিষয়টি তারাগঞ্জ থানার পুলিশকে অবগত করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ঝোপের ভেতরে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি পাওয়া যায়। ওই পোশাক দেখে পরিবারের সদস্যরা দাবি করেন, এটি শহির উদ্দিনের লাশ। শহির উদ্দিন উপজেলার একই ইউনিয়নের বুড়িরহাট এলাকার ভাদুপাড়া গ্রামের মৃত ছফদ্দির ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শহির উদ্দিন কয়েক দিন আগে রংপুর শহরে সাহায্য চাইতে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

উদ্ধার হওয়া হাড়, খুলি ও পোশাক ফরেনসিক ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পরই প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

এমএইচ

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়, রংপুরে বাঁধভাঙ্গা উল্লাস

ভূরুঙ্গামারীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি ডাক কর্মচারীদের

তারাগঞ্জে অজ্ঞাত পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার

তিস্তার ভাঙনে ঝুঁকিতে স্কুল, মসজিদ ও অর্ধশত পরিবার

ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের পর মারা গেলেন নাতি

রাজনীতিবিদদের ভুল ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের দায়িত্ব