হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও ইস্কাফ সিরাপ জব্দ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু এবং বিপুল পরিমান ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ০৩:৪০ মিনিটে দুর্গাপুর বিওপি-সংশ্লিষ্ট চওড়াটারী নামক এলাকায় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।

অন্যদিকে, রাত ০৩:৩০ মিনিটে বুড়িরহাট বিওপির আওতাধীন খামারভাতি এলাকায় টহল পরিচালনাকালীন টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৭০ বোতল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় গরু ০৬টি, যার আনুমানিক বাজার মূল্য ৬,৬০,০০০/- টাকা, মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১৭০ বোতল, যার সিজার মূল্য ৬৮,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৮ হাজার টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরো বৃদ্ধি করা হয়েছে।

কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রংপুরে ৭৫ সাংবাদিক পেল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম