হোম > সারা দেশ > রংপুর

জলঢাকায় অর্ধশতাধিক যুবকের জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারীর জলঢাকায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদের হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন অর্ধশতাধিক যুবক।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি )রাত ৮ টায় উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের উঠান বৈঠকে হাজীপাড়া গ্রামের যুবকরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এসময় জামায়াত নেতৃবৃন্দ তাদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় ফয়সাল মুরাদ বলেন, জামায়াতে ইসলামীতে যারা আজকে যোগ দিয়েছেন তারা আগামী দিনের সম্পদ। তারাই ন্যায় ও ইনসাফ-ভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এবং ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগদানকারী যুবকরা জানিয়েছেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ও দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও ভবিষ্যতে দলীয় কার্যক্রমে সক্রিয় ভাবে অংশগ্রহণ ও দাঁড়িপাল্লা প্রতীকের হয়ে কাজ করবে বলে জানিয়েছেন।

এ সময় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান, শহিদুর রহমান, মাসুম মাওলা,মাও. রবিউল ইসলাম, ইমরান আলী, লিটনসহ নেতাকর্মী সমর্থক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও সীমান্তে সর্তক অবস্থানে বিজিবি

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ওসিসহ প্রত্যাহার পাঁচ

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড গ্রুপ নির্ণয়ে গরমিলের অভিযোগ

দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি

ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কলমবিরতির আহ্বান

নবাবগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ওসির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় নির্যাতনের অভিযোগ

মাকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখেন ছেলে

তারাগঞ্জে বেহাল গ্রামীণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

চেক জালিয়াতি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার