হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে পড়ে জোবায়ের হাসান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ পৌর এলাকার চাষকপাড়া গ্রামে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের চাষকপাড়া গ্রামের আবুল কালাম আজাদের শিশুপুত্র জোবায়ের রোববার সকালে বাড়ির সকলের অজান্তে বাড়ির পূর্ব পার্শ্বের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় থেকে শিশু জোবায়ের বাড়িতে না থাকায় পরিবারের লোকজন তাকে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে বাড়ির পার্শ্বে একটি পুকুরের পানিতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে লোকজন হৈ-চৈ শুরু করে। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে জোবায়েরের লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু হেনা মো. আসাদুজ্জামান রানু জোবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক