হোম > সারা দেশ > রংপুর

জামায়াত প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৩টি ভোটকেন্দ্রের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৪৩ হাজার ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১০০ ভোট।

লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল ১২ হাজার ৭৯৮ ভোট পেয়ে তৃতীয় এবং ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৬৩ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী আজিজুর রহমান তারা প্রতীকে পেয়েছেন ৮৮ ভোট।

এদিকে ৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৫ হাজার ৪৭৭ এবং ‘না’ ভোট পড়েছে ১৮ হাজার ৩১৫।

তবে এ ফলাফল বেসরকারি। আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি