হোম > সারা দেশ > রংপুর

বিএসএফ এর কাঁচের বোতল দহগ্রাম সীমান্তে

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় কাঁটাতারের বেড়ায় কাচেঁর বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এতে সীমান্ত এলাকার জন সাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের সরকারপাড়া (মুন্সিটারি) এলাকার বাংলাদেশ ভারত প্রধান পিলারের ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৩৮ থেকে ৪৬ পর্যন্ত অনুমানিক এক কিলোমিটার এলাকায় কাচেঁর খালি বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সন্ধ্যার পর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে মনিটরিং করছে এবং ওই জায়গায় অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে বিএসএফ। এতে বাংলাদেশ দহগ্রাম সীমান্ত এলাকার জন সাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। উক্ত স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির টহল অব্যাহত রয়েছে।

রংপুর ৫১ বিজিবির সহকারী পরিচালক (এডি) ওমর খসরু আমার দেশকে বলেন, আমরা কঠোর অবস্থানে আছি, এখানে আমাদের জনবল বৃদ্ধি করা হয়েছে। কাঁচের বোতল প্রসঙ্গে তিনি বলেন এটি আমরা খতিয়ে দেখছি!

উল্লেখ্য: ৭ জানুয়ারি রাতেও উপজেলার ধবলসুতি সীমান্তে ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে সেটি সরিয়ে নেয়া হয়। এরআগ ১ জানুয়ারি পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করলে বিজিবির প্রতিবাদ ও বাধার মুখে সেখান থেকেও ফেরত যায় বিএসএফ ও ভারতীয় নির্মাণ শ্রমিকরা।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান