হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে চালককে মারধর করে অটোভ্যানসহ ৫০ হাজার টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিন ও কাঠ কিনতে যাওয়ার পথে চালককে মারধর করে ৫০ হাজার টাকাসহ একটি অটোভ্যান ছিনতাই হয়েছে। সকালে বড় ভাইয়ের সাথে তুচ্ছ ঘটনার জের ধরে দুপুরে ছোট ভাইকে মারধর করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাসিন্দা মৃত সুলতান আলী প্রধানের ছেলে ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার করেন।

অভিযুক্তরা হলেন - উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে হারুন সরকার (৩০) ও হামিদুল সরকার (২৫), একই এলাকার আব্দুল মান্নান মোল্লার ছেলে পাপুল মোল্লা (২৬) এবং পাটোয়া এলাকার জয়নালের ছেলে মেনারুল ইসলাম (২২)।

এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আবু বক্কর সিদ্দিকের বাড়ির পার্শ্বে ধানের জমির উপর দিয়ে কর্তনকৃত গাছ পরিবহন করা নিয়ে অভিযুক্তদের সাথে তর্ক-বিতর্ক ও বাক-বিতন্ডা হয়। সেই জেরে দুপুর ১২টার দিকে অভিযুক্তরা উক্ত ধানের জমিতে আবারও উপস্থিত হয়ে জমির মালিক আবু বক্কর সিদ্দিক ও তার ছেলে আল-মারুফকে মারধর করে ভয়ভীতি ও হুমকি দিয়ে চিলে যায়। সেই রেশ কাটতে না কাটতে দুপুর দেড়টার দিকে ভুক্তভোগীর ছোট ভাই কাঠ মিস্ত্রি আসাদুল অটোভ্যান চালিয়ে টিন ও কাঠ কেনার উদ্দেশ্যে নাকাই হাট যাওয়ার পথে শীতল গ্রাম (বটতলী বাজার) রথের বাজার রাস্তায় স'মিলের সামনে গতিরোধ করে অভিযুক্তরা স'মিলের কাঠ দিয়ে বেধড়ক মারধর করে। এসময় তারা আসাদুলের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ও অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে তার মাথায় ও হাত-পায়ে গুরুতর জখম করে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আসাদুলের ডান হাতের একটি হাড় ভেঙ্গে গেছে এবং দুই পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে। সে বর্তমানে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি আছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক