হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রাম থানায় তাণ্ডব: ছিনিয়ে নেওয়া আসামি বেলাল গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম থানায় তাণ্ডব চালিয়ে ছিনিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সোহেল রানা ও বেলাল হোসেনসহ তিনদিনে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে রাখার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুন্নবী কাজলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার রাতে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও ওসি ডিবি সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কঠোর টহল জোড়দার করেছে।

এরআগে রংপুর র‌্যাব-১৩ এর একটি টিম পাটগ্রাম থানা ভাঙচুরে অভিযুক্ত ৩ জন আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিলো।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত