হোম > সারা দেশ > রংপুর

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে কমেনি শীতের দাপট আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনাজপুরে নবাবগঞ্জে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।

ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে খেটে খাওয়া মানুষ,কৃষক, দিনমজুর ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক এলাকায় কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ধীরগতির হয়ে পড়ে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, উত্তরাঞ্চলে শীতের প্রভাব এখনো কাটেনি। আজ সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এর ফলে কুয়াশা ও শীতের অনুভূতি বেশি হচ্ছে।

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

লালমনিরহাটে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৭

ঠাকুরগাঁও সীমান্তে সর্তক অবস্থানে বিজিবি

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ওসিসহ প্রত্যাহার পাঁচ