হোম > সারা দেশ > রংপুর

ভারত থেকে আরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসছে পার্বতীপুরে

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর অংশ হিসেবে তৃতীয় দফায় আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসছে।

শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টা পাম্পিং শেষে মঙ্গলবার সকাল ৬টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এ ডিজেল পুরোপুরি পৌঁছাবে।

এর আগে গত শুক্রবার পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পৌঁছায়। একইভাবে ১১ মার্চও আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়।

পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানান, চলতি মাসে এটি তৃতীয় দফার সরবরাহ। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে নিয়মিতভাবে ডিজেল পাম্পিং করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ইতোমধ্যে দুই দফায় মোট ১০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। তৃতীয় দফার ৭ হাজার মেট্রিক টন যোগ হলে মোট আমদানির পরিমাণ দাঁড়াবে ১৭ হাজার মেট্রিক টন।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের