হোম > সারা দেশ > রংপুর

বিএনপির সমাবেশ উপলক্ষে রংপুরে প্রচার মিছিল

রংপুর অফিস

রংপুরে বিএনপির সমাবেশ উপলক্ষ্যে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, তাতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে গ্রান্ড হোটেল মোড়ে সমাবেশ করেন তারা। এতে দাবি আদায়ে বিএনপি নেতাকর্মী ছাড়ার সর্বসাধারণকে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়।

২২ ফেব্রুয়ারি দুপুরে রংপুর টাউন হলে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ উপলক্ষে প্রস্তুতির বিষয়ে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, আমরা উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে ছাড়াও নগরীতে মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচার মিছিল, সমাবেশ করছি। সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছি। আশা করি সমাবেশে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষর অংশ নিবেন। সমাবেশে অন্তত ২০ হাজার লোকের জমায়েতের টার্গেট আমাদের।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল