হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে জেলা ছাত্রদলের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল করেছেন। অপরদিকে নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে আরেক অংশ। তাদের মিছিল শহরের একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে মডার্ন মোড় হয়ে লিলি মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের নতুন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম বলেন, যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম-নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন, তৃণমূলের সেই সব ত্যাগী নেতাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন এটা বৈষম্যের শামিল। আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তারা মোবাইল রেসপন্স করেনি।

জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আবুজার সেতু বলেন, ‘আমরা দলকে যেভাবে ভালবাসি, সবচেয়ে কষ্টের জায়গা সেখানেই। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েও জানতে পারলাম না যে দিনাজপুরে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক বা সদস্যসচিব কারো জেলা ছাত্রদলের কমিটিতে নাম নেই। আজকে আমার হয়তো বয়স হয়েছে, কিন্তু আমার যারা ছোট ভাই, তাদেরও স্থান হয়নি বর্তমান ছাত্রদলের নতুন কমিটিতে। অনতিবিলম্বে নীতিনির্ধারকদের কাছে জেলা ছাত্রদলের সাবেক কমিটির সঙ্গে সমন্বয় করে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানাই।’

কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. আব্দুর রাজ্জাককে আহ্বায়ক, জাকারিয়া হাবিব জনিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ছয়জনকে যুগ্ম আহ্বায়ক করে আট সদস্যবিশিষ্ট জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। ওই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

জেডএম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম

ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশের দাবিতে মানববন্ধন

খানসামায় মাদকের ভয়াল থাবা, ঝুঁকির মুখে তরুণ প্রজন্ম

পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

প্রতিটি ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে: শিক্ষামন্ত্রী

দহগ্রাম-আঙ্গরপোতা মুক্ত দিবস আজ

আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ হোসেন