হোম > সারা দেশ > রংপুর

নদী থেকে সুইপারের অর্ধগলিত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদী থেকে কৃষ্ণ বাশফোর (৫০) নামে হরিজন সম্প্রদায়ের (সুইপার) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর এলাকার দক্ষিণ সুজাপুর এলাকার ছোট যমুনা নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

কৃষ্ণ বাশফোর পৌর শহরের সুজাপুর হরিজন পল্লির মৃত নিশুয়া বাশফোরের ছেলে। তিনি পেশায় বিরামপুর উপজেলা পরিষদের একজন ঝাড়ুদার ছিলেন। তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম খন্দকার মুহিব্বুল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয় কৃষ্ণ বাশফোর। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন নদীতে লাশ দেখে তার বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম খন্দকার মুহিব্বুল পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কৃষ্ণ বাশফোর এর স্ত্রী গীতা রানী বাশফোর জানান, গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয় তিনি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। তার স্বামী মৃগী রোগী ছিলেন। পানি দেখলে ভয় পেতেন। এছাড়া তিনি সবসময় অতিরিক্ত মদ্যপান করতেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হবে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়