হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ের দুটি আসনে রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পঞ্চগড় প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় জাগপা নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এবং উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পঞ্চগড় জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী।

এ সময় জেলা জাগপা’র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, তেতুলিয়া উপজেলা জাগপা সভাপতি শাহজাহান আলী, আটোয়ারী উপজেলা জাগপা সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, দেবীগঞ্জ উপজেলা জাগপা সভাপতি আবু হাসান মাস্টার এবং বোদা উপজেলা জাগপা সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো