হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় জেলা শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদলের কর্মী নিহত হয়েছেন।

বুধবার রাতে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত জাবেদ রহমান জয় শহরের পুরাতন ক্যাম্প এলাকার মৃত জহিরুল হকের ছেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। আসামী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওই ছাত্রদল কর্মীর দাফন করা হবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্রদল। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মী জাবেদ রহমান জয়ের গ্রুপের সাথে শহরের নতুনবস্তী এলাকার ছাত্রদলের আরেক কর্মী আল আমিন গ্রুপের মধ্যে বুধবার দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে জয় একাই জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে গেলে সেখানে প্রতিপক্ষের ১০/১২ জনের সাথে আবারো বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আল আমিন একটি ছুরি ঢুকিয়ে দেয় জয়ের পেটে। এতে তার ভুড়ির কিছু অংশ বের হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। পথেই মারা যায় জয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ বলেন, ওই তরুণের একটি হাতের তালুতে আঘাতের চিহ্ন ছিলো। এছাড়া পেটের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতে ভুড়ি বের হয়ে গিয়েছিল। আমরা তা ভেতরে ঢুকিয়ে সেলাই করে রংপুরে রেফার করি।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দু’জনের নাম এসেছে একজন আল আমিন আরেকজন পারভেজ। হত্যাকারী ও ভিকটিম দু’জনেই ছাত্রদলের সাথে জড়িত বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার