হোম > সারা দেশ > রংপুর

ইউএনওর বদলিতে মিষ্টি বিতরণ

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহীর বদলির খবরে এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে। ইউএনওকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশসহ সব গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানায় স্থানীয়রা।

রোববার রাতে খবরটি ছড়িয়ে পড়লে আনন্দ উল্লাস করেন উপজেলার সর্বমহলের মানুষ। এ উপলক্ষে প্রেস ক্লাবে নৈশভোজের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।

নৈশভোজে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মো. রেজওয়ানুল ইসলাম রিজু। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি হাদিউজ্জামান হাদী, যুবদল নেতা আব্দুল জব্বার, মোকাররম হোসেন চৌধুরী পলাশ প্রমুখ।

উল্লেখ্য, ইউএনও ফজলে এলাহীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি তার যোগসাজশে তিনটি পদে ৫০ লাখ টাকা নেন উপজেলার মুরারীপুর দাখিল মাদরাসার সুপার নূর আহম্মদ। এ নিয়ে ইউএনও-সুপারসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। অবশেষে ইউএনও বদলি হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন