হোম > সারা দেশ > রংপুর

পোষা সাপের দংশনে যুবকের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় পোষা বিষধর গোখরা সাপের দংশন প্রাণ হারিয়েছেন শাকিল ইসলাম (৩১) নামে এক যুবক।

মঙ্গলবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। মৃত শাকিল খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া পেশার মেম্বারপাড়ার ফরমাজ আলীর বড় ছেলে।

বাংলায় একটি প্রবাদ রয়েছে, ‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’। অর্থাৎ কাউকে ভালোবেসে, আদর-যত্নে রাখার পর যখন ওই ব্যক্তি ক্ষতিসাধন করে সে অর্থে প্রবাদটি ব্যবহার করা হয়। কিন্তু সত্যিকারের সাপ কি আসলেই পোষ মানে? উত্তর হতে পারে, না। সাপকেই যতই আদর-যত্নে রাখা হোক না কেন, সুযোগ পেলে সে ছোবল মারবেই।

নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, শাকিল বিভিন্ন ধরনের সাপ নিয়ে খেলা করতেন। গত রমজানের আগে তিনি একটি গোখরা সাপ ধরে এনে বাড়িতে লালনপালন করেন। ওই সাপই ঘটনার দিন দুপুরে সেই হঠাৎ তার শরীরে কামড় দেয়।

প্রথমে শাকিল বিষয়টি গোপন রেখে নিজেই বিষ নামানোর চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে একজন অভিজ্ঞ গুনিকের কাছে নিয়ে যান। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

শাকিলের মৃত্যু নিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। ওই যুবককে চিকিৎসক মৃত ঘোষণার পরও পরিবারের সদস্যরা বিশ্বাস করেন, হয়ত শাকিলের প্রাণ ফিরে আসবে। সেই বিশ্বাসে রাতভর ওঝা ও গুনিক দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। সেটি দেখতে এলাকাবাসীর উপচে পড়া ভিড় ছিল। বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এলাকাবাসী জানায়, এর আগেও পোষা ওই সাপটি শাকিলকে কামড় দিয়েছিল, তবে সে সময় বড় কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার সাপটির কামড়ই প্রাণঘাতী হয়। শাকিলকে কামড় দেয়া সাপটি পরে উত্তেজিত জনতা মেরে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী দৈনিক আমার দেশকে বলেন, ‘শাকিলকে বহু বছর ধরে চিনি, মাহানগিরি করতেন। অনেকবার তাকে সাপ নিয়েও খেলা করতে দেখেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই সাপ খেলাই শাকিলের জীবনের ইতি টানল।’

এমএস

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ