হোম > সারা দেশ > রংপুর

হাসিনা ভারতে যতদিন থাকবে সীমান্তে ততদিন সমস্যা হবে: সারজিস আলম

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। ভারতে যাওয়ার পর তার কুটনৈতিক বুদ্ধিতে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করছে। হাসিনা ভারতে যতদিন থাকবে সীমান্তে ততদিন সমস্যা হবে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পূর্ব চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সীমান্তে প্রেক্ষাপটে এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশের সীমান্ত ষড়যন্ত্র চলছে। তাই যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে। কোনো আপোষ নয় সর্বদা লড়াই চলবে আমাদের,দেহে একবিন্দু রক্ত থাকা অবস্থায় একটি পিপরাও ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না ।

পাটগ্রামের চলমান মাদক, অবৈধ বোমা মেশিন প্রসঙ্গে সারজিস আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাস করি। তরুণ যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে সবার আগে সমাজ থেকে এসব আস্তানা উচ্ছেদ করতে হবে ও অবৈধ বোমা মেশিন বন্ধ করতে হলে গড়া থেকে নির্মূল করতে হবে অবশ্যই বোমা মেশিন এর সাথে বড় কোন দলের নেতার হাত রয়েছে সেই , সেই গড়া ঠিক করলে অবশ্যই অবৈধ বোমা মেশিন বন্ধ করা সম্ভব হবে ।

পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ড. আতিক মুজাহিদ, সাদিয়া ফারজানা দিনা, আবু সাঈদ লিওন, রাসেল, মিথুন আলী, নাছের খান সহ অনেকেই উপস্থিত ছিলেন

সভাশেষে নেতারা হাতীবান্ধা উপজেলার উদ্দেশ্যে জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনার উদ্দেশে রওনা দেন।

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড