হোম > সারা দেশ > রংপুর

নানিবাড়িতে এসে ভোট চাইলেন তারেক রহমান

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমি আজ খুব ভালো আছি। বহু বছর পর নানির বাড়ি এসেছি। আলহামদুলিল্লাহ। নাতি যে এসেছে, নাতিকে কিছু একটা দিতে হবে—তাই না? কী দেবে নানিবাড়ির লোক? ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে।”

শনিবার দুপুর ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আজকের এই জনসভায় আমরা সবাই একত্রিত হয়েছি সামনে ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য। বহু বছর পর বাংলাদেশের মানুষ এই নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।”

তিনি আরও বলেন, “এই মঞ্চের পাশে ১৩টি পরিবারের সদস্যরা বসে আছেন, যাদের স্বজনরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। গত ১৬ বছরে আমাদের বহু নেতাকর্মী নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন শুধুমাত্র মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য। আজ আমাদের সামনে সেই সুযোগ এসেছে।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “এই এলাকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলে ১২ তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। তবে শুধু ভোট দিলেই হবে না, আমাদের আরেকটি বড় লক্ষ্য রয়েছে—দেশ পুনর্গঠন।”

তিনি বলেন, “বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা সেই অবস্থার পরিবর্তন করতে চাই।”

অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “ধানের শীষ যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই স্কুল-কলেজ, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ সার্বিক উন্নয়নে কাজ করেছে। নারীদের শিক্ষার ব্যবস্থা এবং বেকারদের কর্মসংস্থানের জন্যও ধানের শীষ নিরলস চেষ্টা করেছে।”

জনসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল হোসেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. মামুন হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ দিনাজপুর জেলার বিভিন্ন আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

ভারতের দাদাগিরি এদেশে আর চলবে না: এটিএম আজহার

জেন-জিদের মুখোমুখি জামায়াত প্রার্থী আব্দুল মুনতাকিম

কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়ানো ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি বিএনপির লক্ষ্য

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

চিরিরবন্দরে বাসের ধাক্কায় শিশু নিহত

নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন স্বতন্ত্র প্রার্থীর

লালমনিরহাটে সিন্ডিকেটের কবলে সারের বাজার

ইনকিলাব মঞ্চের উপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে সড়ক অবরোধ

জলঢাকায় অর্ধশতাধিক যুবকের জামায়াতে যোগদান