হোম > সারা দেশ > রংপুর

আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারের সময় প্রাণনাশের হুমকির অভিযোগে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন।

জিডি সূত্রে জানা যায়, রংপুর-৪ আসন (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও এনসিপির মনোনীত প্রার্থী আখতার হোসেন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচার চালাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, হুমকি প্রদানকারী ফোন করে নিজের পরিচয় না দিয়েই ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদর্শন করে ফোন কেটে দেয়। এতে তার জানমালের গুরুতর ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় ভবিষ্যতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনি সুরক্ষার জন্য পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, আখতার হোসেনকে হুমকির বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে আখতার হোসেন বলেন, সারাদেশের নেয় আমার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের বিভিন্ন সময়ে নানাভাবে প্রকাশ্য ও গোপনে হুমকি দেয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে দীর্ঘদিন ফ্যাসিবাদ চেপে বসেছিল, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনোই পিছপা হইনি। হুমকি, ধামকি, ভয়, জুলুম, জেল, রিমান্ড ও নির্যাতন মোকাবিলা করেই আমরা নতুন বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছি। আমাদের ভয় দেখিয়ে, রুঢ় ভাষায় কথা বলে বা প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের এই জয়যাত্রা থামিয়ে রাখা যাবে না।

উল্লেখ্য, আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং রংপুর-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের আড্ডা, আটক ৩

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার