হোম > সারা দেশ > রংপুর

পাবর্তীপুরে দৈনিক আমার দেশের ফটোকপি বিক্রি

উপজেলা প্রতিনিধি, পাবর্তীপুর (দিনাজপুর)

দৈনিক আমার দেশে ‘বিএনপি চারভাগ, সক্রিয় জামায়াত, আওয়ামী লীগের অনেকেই এনসিপিতে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে দিনাজপুরের পার্বতীপুর।

বৃহস্পতিবার ছাপা পত্রিকা বিক্রি শেষে ফটোকপিও বিক্রি করা হয়। পুরাতন বাজারের কফিল উদ্দিন, মজাহার আলী, মজিদুল ইসলাম, মাহবুর রহমান সংগ্রাম, তাপস রায়, সিরাজুল ইসলাম, নতুন বাজারের আবদুর রশিদ, লিয়াকত আলী, হবিবার রহমান, মজনু সরকারসহ আরো অনেকে পত্রিকা না পেয়ে ফটোকপি করে নেয়।

স্থানীয় পত্রিকা এজেন্ট মোস্তাকিম সরকার বলেন, আমি পত্রিকা সৈয়দপুরের মন্ডল এজেন্সির মাধ্যমে নিযে আসি প্রতিদিন ২০ কপি। এখানে পত্রিকার চাহিদা অনেক। আমি পত্রিকা এজেন্সির জন্য দরখাস্ত করেছি। অল্পদিনের মধ্যে আমি পত্রিকা এজেন্ট নিব। এজেন্টের জন্য দরখাস্ত দেয়া আছে। তখন চাহিদা মতো পত্রিকা সরবরাহ করতে পারবো। আজকে আমার দেশ পত্রিকা পার্বতীপুরে আনার সাথে সাথে সব পত্রিকা শেষ হয়ে যায়।

স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক মন্তব্য করে বলেন, পাবর্তীপুরের রাজনীতি নিয়ে অনুসন্ধানী রিপোর্ট ইতোপূর্বে পত্রিকায় প্রকাশ হয়নি। এ জন্য আজকের দৈনিক আমার দেশের রিপোর্টটি জনগণের মাঝে সাড়া ফেলেছে। যার কারণে দিনদিন দৈনিক আমার দেশ জনগণের আস্তা অর্জন করতে পেরেছে।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক