হোম > সারা দেশ > রংপুর

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে

ঠাকুরগাঁওয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পিআর পদ্ধতির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভোটারদের গুরুত্ব বাড়াতেই পিআর পদ্ধতি প্রয়োজন। বিশ্বে ৯০টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে। আমরা এজন্যই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছি।”

মাওলানা আব্দুল হালিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দেশপ্রেমিক জোটকে’ জেতানোর জন্য এখন থেকেই কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এর জন্য পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে নির্বাচনী বৈঠক করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান, জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সভায় পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি ছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির