হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে আরো ৬ জনকে বিএসএফের পুশইন

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

পুশইন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারো ছয়জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতের পুরানগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

তাদের সীমান্তে আটক করে বিজিবি। আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে কোহিনুর বেগম (৩০), ছেলে ইকরাম মোল্লা (৩১), একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩৫), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০) এবং তার মেয়ে সাদিয়া(১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম(৮)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। ৪ জুলাই তাদের বিমান যোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয়। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটকদের

পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম শনিবার বিকাল সাড়ে ৩টায় জানান, এখন পর্যন্ত আটকদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির